নিয়ম-নীতি নয়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা খেয়াল খুশিতে চলছে উপজেলা প্রশাসন। নিজেকে খুব সত্ ও যোগ্য দাবি করে সকল অনিয়মকে নিয়ম হিসেবে চালিয়ে যাচ্ছেন তিনি। এ নিয়ে সংবাদকর্মীরা জানতে চাইলে তারা রূঢ় ও অসৌজন্যমূলক আচরণের স্বীকার হয়েছে। সমপ্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, জেএসসি পরীক্ষা ও প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণে সংবাদকর্মীদের উপর তিনি অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে হাজীগঞ্জে যোগদানের পর উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন দিবস ও আচার-অনুষ্ঠানের কোন চিঠি হাজীগঞ্জ প্রেসক্লাব বা কোন সংবাদকর্মী পাননি। সর্বশেষ গত ২২ নভেম্বর শিক্ষা অফিসে ১৩শ’ কেজি কাগজ প্রচ্ছদের বাহকের কাছে বিক্রির অভিযোগ রয়েছে। পরিমাণ নিয়েও রয়েছে সন্দেহ।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ সম্পর্কে কিছু জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।
