গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় গতকাল সোমবার ভোরে গজারী বন থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মো. আজহারুল ইসলাম জানান, দুর্বৃত্তরা যুবতীকে শ্বাসরোধ করে হত্যা করে বনের মধ্যে রেখে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
