মিসরে বিক্ষোভের বিরুদ্ধে কঠোর আইন

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৪৭
মিসরের প্রেসিডেন্ট আদলি মনসুর বিক্ষোভ মিছিল এবং অন্য জনসমাগমের ওপর কড়াকড়ির বিল সই করে নতুন আইন অনুমোদন করেছেন। সংশোধিত সংবিধান নিয়ে ভোটাভুটির জন্য প্রস্তুত ৫০ সদস্যের কমিটিতে রোববার এ আইন অনুমোদন করেন মনসুর।— বিডিনিউজ আগামী মাসগুলোতে সংশোধিত সংবিধান নিয়ে মিশরে গণভোট হওয়ার কথা রয়েছে। এরপর আগামী বছর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন। গত ৩ জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কায়রো পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। এরই মধ্যে প্রেসিডেন্ট নতুন আইন করায় তা গণতন্ত্র বজায় রাখার ব্যাপারে সেনা-সমর্থিত সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন বিলটি ঘোষণার সময় রাজধানী কায়রোর রাস্তায় ছিল হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী। নতুন আইনের ফলে ভবিষ্যতে কোনো বিক্ষোভ কর্মসূচি বা জনসমাবেশ করার জন্য পুলিশের কাছ থেকে আগাম অনুমতি নেয়ার প্রয়োজন পড়বে।