আজ মাগুরায় সাতাশ শহীদের স্মরণ দিবস

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৪৮
আজ মঙ্গলবার ১৯৭১ সালের এদিন ভোররাতে পাকবাহিনীর গুলিতে শহীদ ২৭ মুক্তিযোদ্ধার স্মরণে মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে- হাজীপুর হাইস্কুলের সামনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। শহীদ মুক্তিযোদ্ধাদের বাড়ি হাজীপুর এবং তার পার্শ্ববর্তী গ্রামসমূহে। মুক্তিযোদ্ধা সংসদ, এলাকাবাসী ও শহীদদের পরিবারের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।