লাটভিয়ার সুপার মার্কেটের ছাদ ধসের ঘটনাকে শনিবার হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট। এই ঘটনায় অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। মার্কেটের ধ্বংসস্তূপ ধসে পড়ার আশঙ্কায় উদ্ধারকর্মীরা উদ্ধার তত্পরতা শুরু করতে পারছে না। এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (গ্রিনিচ মান সময় ১৬০০) সুপার মার্কেটের তৃতীয় অংশ ধসে পড়ার পর রবিবার সকাল পর্যন্ত তল্লাশি ও তদন্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। অবশ্য এই ঘটনায় কেউ আহত হয়নি। বৃহস্পতিবার দেশটির রাজধানী রিগার ম্যাক্সিমা সুপার মার্কেটের ছাদ ধসের পর ধ্বংসস্তূপের ভেতর বিপুলসংখ্যক লোক আটকা পড়ে।
