চীনে চাকরিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা
চীনে লোভনীয় সরকারি চাকরি পেতে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে প্রার্থীরা। সম্প্রতি ন্যাশনাল সিভিল সার্ভিস পরীক্ষায় ১০ লাখেরও বেশি প্রার্থী অংশ নিয়েছে। অথচ পদের পরিমাণ খুবই অল্প। কর্মকর্তারা এ কথা জানান। সরকারের বেসামরিক প্রশাসনের পরিসংখ্যান উল্লেখ করে সরকার পরিচালিত গ্লোবাল টাইমস পত্রিকা জানায়, এবারে ১৯ হাজার পদের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ২০ হাজার প্রার্থী। অর্থাত্ একটিরও কম পদের জন্য ৫০ প্রার্থী লড়ছে। —এএফপি
অশেতাঙ্গ প্রধানমন্ত্রীতে অস্বস্তি
আমেরিকায় ইতিমধ্যেই একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। অথচ ব্রিটেনে সংখ্যালঘু জাতিসত্তার প্রতিনিধিত্বকারী কেউ দেশটির প্রধানমন্ত্রী হতে পারেন এমন ভাবনায় প্রতি তিনজনে একজন ব্রিটিশ অস্বস্তি বোধ করেন। সামপ্রতিক এক জরিপে দেখা গেছে ১০ নম্বর ডাউনিং ষ্ট্রিটে দেশটির সর্বোচ্চ দায়িত্ব থেকে শুরু করে বিভিন্ন পদে অশেতাঙ্গদের অন্তর্ভুক্তি নিয়ে যুক্তরাজ্যের মানুষের মধ্যে ব্যাপক অস্বস্তি রয়েছে। —বিবিসি
