ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২২:০৩
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দাবা ইভেন্টে দৈনিক অর্থনীতি প্রতিদিনের মোরসালিন আহমেদ চ্যাম্পিয়ন হয়েছেন। রানার আপ হয়েছেন আলোকিত বাংলাদেশের জিয়াদুল ইসলাম। দৈনিক সকালের খবরের নুরুজ্জামান লাবু পেয়েছেন তৃতীয় স্থান। গতকাল সোমবার দাবা প্রতিযোগিতা বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।