খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও নিকটাত্মীয়দের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২২:০৩
সশস্ত্র বাহিনী দিবস-২০১৩ উপলক্ষে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে রবিবার ঢাকা সেনানিবাসস্থ অফিসার্স ক্লাবে মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর ৩ জন বীরশ্রেষ্ঠ, ৩ জন বীর উত্তম, ৬ জন বীর বিক্রম ও ১১ জন বীর প্রতীক বা তাদের নিকটাত্মীয়দের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/তাদের নিকটাত্মীয়দের উপহারসামগ্রী প্রদান করেন।