বগুড়া আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে গত দু’দিনের সহিংস ঘটনা ও পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন জায়গায় বসতবাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় ৯৮ জনের বিরুদ্ধে থানায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে বলে অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানায়। পুলিশ রামপুরা গ্রামে কলিমউদ্দীনের পুত্র পিয়াল কাশেমের পুত্র মনজুরকে গ্রেফতার করে শনিবার আদালতে প্রেরণ করেছেন ।
