জগন্নাথপুরে কয়েছ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে হবিবপুর আশিঘর গ্রামবাসীর উদ্যোগে গতকাল শনিবার জগন্নাথপুর থানার সামনে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। সকাল ১১টায় হবিবপুর গ্রামবাসী থানার সামনে অবস্থান নিলে থানার ওসি আসাদুজ্জামান কয়েছ হত্যাকারীদের শাস্তির নিশ্চয়তার আশ্বাস দিলে আন্দোলনকারীরা প্রায় দেড় ঘন্টা অবস্থান নেয়ার পর তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। এডভোকেট জিয়াউর রহিম শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, মাওলানা মুহিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাস্টার, আলহাজ্ব নজরুল ইসলাম হিরা, হাজি সমছু মিয়া, আর্শ্বাদ মিয়া, পৌর কাউন্সিলর আবাব মিয়া প্রমুখ। মামলার আইও এস আই রফিকুল ইসলাম জানান, কয়েছ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণের পর ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। মামলার ৮ জন আসামি জামিনে রয়েছে এবং অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
