কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত হয়। গত শনিবার কুমিল্লা স্টেশন ক্লাব প্রাঙ্গণে এ পিঠা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া।
এ সময় অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক, অতি: জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মতিন, অতি: জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) গোলামুর রহমান, জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, নারী নেত্রী পাপড়ী বোস, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খানসহ নগরীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
