সীতাকুণ্ডে আসামি ধরতে গিয়ে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশের গুলিতে মহিলাসহ ৪ জন গ্রামবাসী গুলিবিদ্ধসহ ৩ পুলিশ আহত হয়েছে। শনিবার রাতে বাড়বকুণ্ড তেলী বাজার গ্রামে সাদা পোশাকে একদল পুলিশ মুন্না নামে এক যুবদল নেতাকে ধরে টানাহেঁচড়া করে সিএনজি গাড়িতে তোলার সময় সে ডাকাত চলে চিত্কার করতে থাকলে গ্রামবাসী চারদিক থেকে ঘিরে ফেললে এসময় পুলিশ এলোপাতাড়ি গুলি চালানোর সময় মহিলাসহ ৪জন গুলিবিদ্ধ হয়। এসময় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সাদা পোশাকের ৪ পুলিশকে গণধোলাই দেয়। পরে সীতাকুণ্ড থানার এসআই সৈয়দ মাহবুব ঘটনাস্থলে গিয়ে আহত সাদা পোশাকধারী কনস্টেবল শাহনেওয়াজ, মাসুদ, পারভেজ, মাহবুবকে উদ্ধার করে এবং পুলিশ তেলী বাজার গ্রাম থেকে ৬ জন নিরীহ দোকানদারকে আটক করে থানায় নিয়ে আসে।
