দুমকিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২১:৫৮
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা\ দুমকি উপজেলার ৪৫ জন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ড. আতাহারউদ্দিন শিক্ষা বৃত্তি ট্রাস্ট কর্তৃক বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড. আতাহারউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মশিউর রহমান মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার বিএনপির সভাপতি খলিলুর রহমান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।