সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২১:৫৮
মঠবাড়িয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কে এম লতিফ ইনস্টিটিউশনে ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শনিবার শেষে হয়েছে। এসময় ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা বিএনপির সভাপতি দিলওয়ার হোসেন মুন্সি, আ’লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান, প্রধান শিক্ষক মোস্তফা জামান খান ও অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আবু যাহিদ প্রমুখ। নবাবগঞ্জে শিক্ষকদের কালো ব্যাচ ধারণ দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা\ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কালো ব্যাচ ধারণ করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রধান শিক্ষকদের বেতনস্কেলের একধাপ নিচে বেতন নির্ধারণ ও শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণের দু’দফা দাবিতে গত শনিবার তারা কালো ব্যাচ ধারণ করেন। নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিরাজ হোসেন জানান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সহকারী শিক্ষক ফোরামের আহ্বানে তারা এ কর্মসূচি পালন করছেন। বটিয়াঘাটা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সভা বটিয়াঘাটা (খুলনা) সংবাদদতা \ উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা মাস উদ্যাপন উপলক্ষে এক সভা গত শনিবার বেলা বারটায় বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঊর্ধ্বতন দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বেগম লুত্ফুন্নেছার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও শান্তি মনি চাকমা, বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি শেখ আব্দুল হামিদ, ফাউন্ডেশনের সহকারী পরিচালক বদরুজ্জামান প্রমুখ। বাঞ্ছারামপুর বিশ্ববিদ্যালয় কলেজের পুরস্কার বিতরণী বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে গত শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুগ্মসচিব মোঃ সিরাজুল ইসলাম। আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ আউয়াল, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দুধ মিয়া মাস্টার, বাঞ্ছারামপুর ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদ আহমেদ বাবু সহকারী অধ্যাপক রেজাউল করিম,বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল প্রমুখ। লোহাগড়ায় মুক্তিযোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ নড়াইলের লোহাগড়ায় মুক্তিযোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে গত শনিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে কমান্ডর আলহাজ্ব মফিজুল হক ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ হাফিজুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. দৌলত আহমেদ খান, উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফয়জুর আমীর লিটু, সৈয়দ শামসুল আলম কচি, সালেকিন বাচ্চা, আঃ হামিদ,আবু হানিফ প্রমুখ। সিংড়ায় ইসলামী ব্যাংকের শাখার দাবিতে মানববন্ধন সিংড়া (নাটোর) সংবাদদাতা \ গত শনিবার নাটোরের সিংড়ায় ইসলামী ব্যাংকের শাখার দাবিতে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন পেশার মানুষ। এসময় বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার সাদাত, সাধারণ ব্যবসায়ী আবুল খয়ের, মত্স্য ব্যবসায়ী আব্দুস সালাম, প্রভাষক মাও. সাদরুল উল্যা, শিক্ষক মিজানুর রহমান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, সাধারণ সম্পাদক এস এম রাজু আহমেদ, বিশিষ্ট আইনজীবী এড. হারুন অর রশিদ ও ইমাম সমিতির সভাপতি মাও. আলী আকবর প্রমুখ। সেনবাগে মুক্তিযোদ্ধা ও দারিদ্র্য বিমোচনে চেক প্রদান সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালীর সেনবাগে মুক্তিযোদ্ধা ও অসহায় দুস্থ পরিবারের মাঝে কম্বল ও দারিদ্র্য বিমোচনে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। গত শনিবার সকালে জনতা ব্যাংকের পরিচালক ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ সেনবাগ উপজেলার মুক্তিযোদ্ধা ও দরিদ্র পরিবারের মাঝে আর্থিক অনুদান হিসেবে ৫ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জি এস আবুল কাশেম, সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামানসহ আরো অনেকে। কালীগঞ্জে ফারইস্টের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও সভা কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের গ্রাহক মৃত্যুদাবি চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কালীগঞ্জ সাংগঠনিক কার্যালয়ে টঙ্গী জোনাল অফিসের জে.ভি.পি এন্ড ইনচার্জ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ই.ভি.পি এন্ড ঢাকা নর্থ ডিভিশনের ইনচার্জ সাইদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর জোন এন্ড সার্ভিস সেন্টারের ইনচার্জ ভি.পি মো. মির হোসেন। কোম্পানীর ভি.সি সোলাইমান সরকারের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- কালীগঞ্জ সাংগঠনিক কার্যালয়ের ইনচার্জ ও ভি.সি মো. গোলজার হোসেন প্রমুখ। উল্লাপাড়ায় ৩ শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কৃত উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ চলতি শিক্ষাবর্ষে উল্লাপাড়া জ্ঞানের আলো ট্রাস্টের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ৩ শিক্ষাবিদ। এরা হলেন: কলেজ পর্যায়ে উপজেলার উল্লাপাড়া মার্চেন্টস পাইলট স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক, স্কুল পর্যায়ে বন্যাকান্দি এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন উল্লাপাড়া মার্চেন্টস পাইলট স্কুল ও কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান। গত শুক্রবার উল্লাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত ৪র্থ গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে যৌথভাবে পুরস্কার ও সনদ তুলে দেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম। অনুষ্ঠানে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা ও সাংবাদিক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। ঘিওরে রাস্তা বাঁচাতে নাগরিক সমাবেশ ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী বাজারের রাস্তা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করায় গত শুক্রবার সচেতন নাগরিকরা রাস্তা দখলমুক্ত করতে এক নাগরিক সমাবেশ করে। পয়লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম শহরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, তেরশ্রী স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মজিবর রহমান, তেরশ্রী ডিগ্রী কলেজের অভিভাবক প্রতিনিধি মো. আব্দুল খালেক শিকদার, বিশিষ্ট সমাজ সেবক মো. রজমান আলী প্রমুখ। গোবিন্দগঞ্জে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ সন্ত্রাসী কর্মকাণ্ডসহ চাঁদাবাজি বন্ধের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বড়দহ বাজারে গত শনিবার শত শত মহিলাসহ গ্রামবাসী মানববন্ধন ও গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, বেশ কিছুদিন ধরে এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে চাঁদা আদায়সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসলেও পুলিশ অপরাধীদের গ্রেফতার করছে না। এ সময় আরও বক্তব্য রাখেন, আসমা খাতুন, ময়দা বেগম, সাহিদা বেগম, আলমগীর মিয়া ও সাদা মিয়া। ফুলবাড়িয়ার নিশ্চিন্তপুরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার নিশ্চিন্তপুর নতুন বাজার জামে মসজিদ ও বাজার কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা তাবলীগ জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা আমজাদ হোসেন। সম্মেলনের প্রধান অতিথি ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান বাবুল-এর অনুপস্থিতিতে তার লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন। সম্মেলনে তাফসীর করেন বিশিষ্ট ভাষ্যকার ও বিশ্লেষক বাংলাদেশ টেলিভিশন ও বেতার ঢাকার মাওলানা মো. কবির হোসেন নূরানীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ শফি খন্দকার, প্রেসক্লাব ফুলবাড়িয়ার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তরফদার, সাংবাদিক আলী আশরাফ প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি গাইবান্ধা কৃষিশ্রম আইন আদায় আন্দোলনের কমিটি গঠন গাইবান্ধা প্রতিনিধি \ কর্মজীবী নারী গাইবান্ধা জেলা শাখা আয়োজিত কৃষি শ্রম আইন আদায় আন্দোলনের কমিটি গঠন উপলক্ষে গত শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী নেত্রী মাহমুদা বেগম মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কর্মজীবী নারী কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবী, কেন্দ্রীয় জাসদ নেতা সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম খাদেমুল ইসলাম খুদী, রাজীব আহমেদ, জেলা জাসদ নেতা এ্যাড: সিরাজুল ইসলাম বাবু, জিয়াউল হক জনি, কামাল আহমেদ, এ্যাড. জি.এস.এম আলমগীর, সাইদুর রহমান বাবু, সুজন প্রসাদ, নিলুফার বেগম, শিরীন আক্তার লিজা, সাংবাদিক আফরোজা লুনা প্রমুখ। ছাগলনাইয়ায় মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে র্যালি ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা\ মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধ শীর্ষক র্যালি ও কর্মশালা গত শনিবার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে র্যালি উত্তর কর্মশালায় পরিপ্রেক্ষিত প্রতিনিধি সাংবাদিক সোলায়মান হাজারী ডালিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, ছাগলাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব নুর আহম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ মুজিবুর রহমান। কর্মশালায় মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মর্তুজা রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাসলিমা আক্তার প্রমুখ। রানা প্লাজায় নিহতদের মাঝে গরু ও ভ্যান প্রদান বেনাপোল(যশোর) সংবাদদাতা \ সাভারের রানা প্লাজায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত যশোরের শার্শার তিনটি ও অভয়নগরের একটি পরিবারকে গরু ও ভ্যান প্রদান করা হয়েছে। শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম ও অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মেহনাজ গত শনিবার এ সহায়তা হস্তান্তর করেন। শার্শার চন্দ্রপুর গ্রামের নিহত হাসানুজ্জামান মিলন ও তার চাচাত বোন নিহত ফেরদৌসির পরিবারকে একটি করে গরু ও বাগআঁচড়া গ্রামের নিহত এম এ সাইদের পিতা আঃ রাজ্জাককে ১টি ভ্যান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার তরফদার, ডিহি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান ও শার্শা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুজ্জামান মন্টু প্রমুখ। পাবনা প্রেসক্লাব নির্বাচনে রবি সভাপতি, রানা সম্পাদক পাবনা প্রতিনিধি \ পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গত শুক্রবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিতরা হচ্ছেন: সভাপতি রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি মোসতাফা সতেজ ও মুরশাদ সুবহানী বাবু, সহ-সম্পাদক পদে আঁঁখিনুর ইসলাম রেমন, অর্থ সম্পাদক শহীদুর রহমান শহীদ, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ক্রীড়া সম্পাদক শফি ইসলাম, কল্যাণ সম্পাদক আহমেদ হুমায়ুন কবির তপু, দপ্তর সম্পাদক এসএম আলাউদ্দিন। এছাড়াও সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন: অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল মজিদ দুদু, মোফাজ্জল হোসেন, সুশীল তরফদার, সরোয়ার মোর্শেদ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম শিবলী ও কাজী মাহবুব মোর্শেদ বাবলা। হাটহাজারীতে এবার প্রাথমিকে বৃত্তি পেয়েছে ১৩৮ জন হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রাথমিকে এবছর বৃত্তি পেয়েছে ১৩৮ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৭২ জন, সাধারণে ৬২ জন ও সম্পূরকে ৪ জন বৃত্তি পেয়েছে। এবার এ উপজেলায় সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল। মুমতাহিনা আহমদ হাটহাজারী সানফ্লাওয়ার প্রিপারেটরী স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় গোল্ডেন এ প্লাস ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে কক্সবাজার সদর এসএম পাড়ার অধিবাসী কর আইনজীবী এডভোকেট আহমদ উল্লাহ ও দিলরুবা বেগমের বড় মেয়ে। মুমতাহিনা ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে সবার দোয়াপ্রার্থী। সুজানগর উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমকে গতকাল রোববার সুজানগর পৌরসভার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত চেয়ারম্যান আবুল কাশেম। এতে বক্তব্য রাখেন আ’লীগ নেতা আব্দুল কাদের রোকন, পৌর কাউন্সিলর শাহ আলম সাজন, পৌর সচিব গোলাম নবী ও সহকারী প্রকৌশলী জহির মোহাম্মদ জিয়াউল আবেদীন প্রমুখ। মোরেলগঞ্জে জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের বাগেরহাট জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ইউনিয়নের পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক আলী আকবর। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফকির, ইউনুছ আলী হাওলাদার, আ. লীগ নেতা শরিফুল ইসলাম পিন্টু, মাদ্রাসা সুপার মোঃ লোকমান হোসেন প্রমুখ। কালিগঞ্জে অলিউদ্দিন মেমোরিয়াল লাইব্রেরী উদ্বোধন লালমনিরহাট প্রতিনিধি \ জেলার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী লোহাকুচি হাইস্কুল এন্ড কলেজে গত ১ মার্চ মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের নেতা, প্রয়াত অলিউদ্দিন আহমেদের স্মরণে অলিউদ্দিন মেমোরিয়াল লাইব্রেরী উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মুক্তিযুদ্ধকালীন ৬নং সেক্টরের অধীনে প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম শফিকুল ইসলাম। এ সময় প্রবীণ রাজনৈতিক ব্যক্তি রমজান আলী, স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ মনওয়ারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল ইসলামসহ স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।