রাখীর নয়া ইচ্ছা

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২২:০৬
আগেরবার ‘ইচ্ছা’ প্রকাশ করেছিলেন রাহুল গান্ধীকে বিয়ে করবেন। তার সেই মন্তব্য ভারতে আলোচনার ঝড় তুলেছিল। আর এবার ইচ্ছা প্রকাশ করলেন লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর হয়ে প্রচার চালাবেন। নতুন ইচ্ছা কার্যকর করেই ছাড়বেন ভারতের গায়িকা, নায়িকা, মডেল, আইটেম গার্ল রাখী সাওয়ান্ত। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চান রাখী। মোদীই যে দেশের শীর্ষ আসনে বসতে চলেছেন সে বিষয়ে নিশ্চিত এই আইটেম গার্ল। এজন্য শনিবার আচমকাই বিজেপির দিল্লির সদর দফতরে যান রাখী। তাদের জানান, লোকসভা নির্বাচনে মোদীর হয়ে প্রচার চালাতে চান। তিনি বলেন, আমি বিজেপির মেয়ে। আমি মোদীজীর জন্য প্রচার করব।’ উল্লেখ্য, সব সময় প্রচারের চমকে থাকতে চান রাখী। খবরে থাকার লোভ সর্বদা তাড়া করে বেড়ায় তাকে। লোকসভা নির্বাচনের বাজার গরম করতেই তাই হয়তো রাখীর বিজেপির হয়ে প্রচার চালানোর খায়েশ।