সিজেকেএস-ইউসুফ গনি চৌধুরী স্মৃতি ব্যাডমিন্টনে নূর মোটরস চ্যাম্পিয়ন

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২২:১৬
সিজেকেএস ৩য় ইউসুফ গনি চৌধুরী ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষ এককের উত্তেজনাপূর্ণ ফাইনালে নূর মোটরসের মালয়েশিয়ান রিক্রুট উন কর্ক ৩-১ সেটে একই দলের স্বদেশী রনি থানেক হারিয়ে চ্যাম্পিয়ন হন। পুরুষ দ্বৈতে নূর মোটরসের উন্ কর্ক-রনি থান্ জুটি মাদারবাড়ি উদয়ন সংঘের জাতীয় তারকা খেলোয়াড় জাবেদ-নূরুল আলম জুটিকে ২-০ সেটে পয়েন্টে হারিয়ে শিরোপার স্বাদ নেন। সেই সাথে নূর মোটরসের উন কর্ক ডাবল ক্রাউনের বিরল গৌরভ অর্জন করেন। চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের সাবেক খেলোয়াড় হামিদ নওশাদকে সাথে নিয়ে মেকিনন ব্যাডমিন্টন ক্লাবের জাহেদুল হক কচি ও পিটারকে ৩-১ সেটে পরাজিত করে প্রবীণ দ্বৈতের শিরোপা উল্লাসে মেতে উঠেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও তিরাস ড্রিংকিং ওয়াটারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতা গত শনিবার সন্ধ্যায় সিজেকেএস জিমন্যাশিয়াম ইনডোরে শেষ হয়।