সোনালী ব্যাংকের সিবিএ-এর সাবেক এক সভাপতির বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ফের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমপ্রতি কমিশনে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে অভিযোগটি অনুসন্ধান করা হলেও কমিশনের কাছে তা গ্রহণযোগ্য না হওয়ায় পুনরায় অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়।
