রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গার্মেন্টস এক্সেসরিজের চারদিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। এতে গার্মেন্ট এক্সেসরিজ এবং প্যাাকেজিং সামগ্রী, কাঁচামাল ও তৈরি করা শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। পলিব্যাগ, হ্যাঙ্গার, বাটন, ইলাস্টিকসহ গার্মেন্টসের ৩৫ ধরনের ব্যাকওয়ার্ড পন্যসামগ্রী এতে প্রদর্শন করা হবে।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মেলার আয়োজক বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি রাফেজ আলম চৌধুরী এ তথ্য জানান। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় ২৫ টি দেশের ৫০০টি স্টল থাকবে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলাপ্রাঙ্গন সকলের জন্য উন্মুক্ত থাকবে।
