ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে বেড দিল রিহ্যাব

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২০:১৫
সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজের ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারী বিভাগে এইচ ডি ইউ (হাই ডিপেনডেন্সি ইউনিট) কক্ষে উন্নত মানের বেড প্রদান করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গত রবিবার বেডগুলো হস্তান্তর করেন বিদ্যুত্, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, রিহ্যাব সহ সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান রিহ্যাব স্যোসাল এ্যান্ড মেম্বার্স ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। — প্রেস বিজ্ঞপ্তি