নামের শেষ অংশের মতো নিজেদের মেধার চলাচলেও বেশ সাদৃশ্য আছে দুজনার। একজন বলিউডের গেল বছরের সেরা অভিনেতা ফারহান আখতার। অন্যজন আমাদের শোবিজের মিষ্টিমুখ শামীমা আখতার। দুজনায় শোবিজ অঙ্গনের নানান অঙ্গনে বিচরণ করেই নিজের মেধাকে প্রতিষ্ঠা করেছেন। খেলা পাগল এই দুজনার দেখা হয় গত ২ ফেব্রুয়ারি মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে। ফারহান আখতার, শামীমা আখতারকে দেখে বলেন বাংলাদেশেও দেখছি মাধুরীর মতো নায়িকা আছেন। শোবিজ অঙ্গনের এই প্রখ্যাত নিউজ প্রেজেন্টার, নাট্য নির্মাতা শামীমা আখতারকে অবশ্য অনেকেই মাধুরী বলেই সম্বোধন করেন। এরপর পারস্পরিক কুশল বিনিময় নিয়ে ক্রিকেট ও দুজনার আলোচনায় উঠে আসে চলচ্চিত্র প্রসঙ্গ।
