কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলার দলীয় সংসদ সদস্যদের সাথে এক যৌথ সভা আজ মঙ্গলবার বিকাল ৪টায় ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এদিকে আগামীকাল বুধবার একই সময়ে এবং স্থানে আওয়ামী লীগের সাথে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যগণ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক বৈঠক অনুষ্ঠিত হবে।
