ব্রিটেনের সংবাদ সাময়িকী সানডে টাইমস ইএফজি-এর শর্ট স্টোরি এওয়ার্ডের (ছোটগল্প) সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা তাহমিমা আনাম। এই সংক্ষিপ্ত তালিকায় পুলিত্জার বিজয়ী লেখক এলিজাবেথ স্ট্রাউট, এডাম জনসন, ব্রিটিশ লেখক আনা মেটকালফে, জনাথন টেল ও কানাডীয় বংশোদ্ভূত মার্কিন লেখক মারজোরি সলোনার মতো বিশ্ব বরেণ্য লেখকরাও রয়েছেন। গত শুক্রবার এই তালিকা প্রকাশ করা হয়। আগামী ৪ এপ্রিল লন্ডনের স্টোশনার্স হলে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী লেখক পুরস্কার হিসেবে ৩০ হাজার পাউন্ড পাবেন।
আনোয়ার গেটস এভরিথিং গল্পের জন্য সংক্ষিপ্ত তালিকায় নাম উঠে এসেছে তাহমিমা আনামের। এর আগে প্রথম উপন্যাস গোল্ডেন এজের জন্য কমনওয়েলথ রাইটার্স পুরস্কার পান তিনি।
