পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ সোমবার তার ছয় মাসের জামিন মঞ্জুর করেন। এসব মামলায় জামিন পাওয়ায় আমানউল্লাহর কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে গত বছরের ২৭ নভেম্বর সাভারে একটি এবং ২৮ নভেম্বর কেরানীগঞ্জে চারটি মামলা হয় তার বিরুদ্ধে। বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে গত ১৬ ফেব্রুয়ারি আমানকে কারাগারে পাঠায় আদালত।
