ইরাকে গতমাসে সহিংসতায় ৭শ’র বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে নিহত প্রায় ৩শ’ জনের হিসাব নেই। -বিডিনিউজ
জাতিসংঘ জানায়, আনবারে ২৯৮ জনের মৃত্যু রেকর্ড করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কিন্তু নিহতের এ সংখ্যা নিরপেক্ষসূত্রে নিশ্চিত করা যায়নি। আনবারের বাইরে বাগদাদে সবচেয়ে বেশি রক্তক্ষয় ঘটেছে। নিহত হয়েছে ২৩৯ জন। এরপরই রয়েছে উত্তরের সালাহুদ্দিন প্রদেশ। সেখানে নিহতের সংখ্যা ১২১।
দু’জায়গায় মোট নিহত হয়েছে ১ হাজার ৩৮১ জন। জাতিসংঘ ফেব্রুয়ারিতে ইরাকে ৭০৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে। এর আগে জানুয়ারিতে আনবার প্রদেশ বাদ দিয়ে নিহতের সংখ্যা ছিল ৭৩৩।
