নওগাঁ সদর হাসপাতালে এ্যাম্বুলেন্স ও এক্স-রে মেশিন হস্তান্তর

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২১:৫৬
নওগাঁ সদর হাসপাতালে একটি নতুন এ্যাম্বুলেন্স ও এক্স-রে মেশিন হস্তান্তর করা হয়েছে। গত রবিবার সকালে সিভিল সার্জন অফিস চত্বরে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ্যাস্বুলেন্সের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা: আশেক হাসান, সিভিল সার্জন ডা: আলাউদ্দীন, কাজী আকতারুজ্জামান, সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আকতারসহ হাসপাতালের চিকিত্সকরা উপস্থিত ছিলেন।