দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে দিনাজপুরের ৪টি উপজেলায় ৩টি পদে ভোট বাতিল হয়েছে ৯২ হাজার ৪৪৯টি। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০ হাজার ৯৫৪টি, ভাইস চেয়ারম্যান পদে ২৮ হাজার ৭৭৫টি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪২ হাজার ৭২০টি। বৃহস্পতিবার দিনাজপুরের ৪টি উপজেলা বীরগঞ্জ, চিরিরবন্দর, বিরামপুর ও ঘোড়াঘাটে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে রেকর্ড সংখ্যক ৯২ হাজার ৪৪৯টি ভোট বাতিল হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০ হাজার ৯৫৪টি, ভাইস চেয়ারম্যান পদে ২৮ হাজার ৭৭৫টি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪২ হাজার ৭২০টি ভোট বাতিল হয়। বীরগঞ্জ উপজেলায় ৩টি পদে বাতিল ভোটের সংখ্যা ২৮ হাজার ৯০২টি। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ হাজার ৬৬০টি, ভাইস চেয়ারম্যান পদে ৮ হাজার ৪১৫টি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ হাজার ৮২৭টি বাতিল ভোট রয়েছে। চিরিরবন্দর উপজেলায় ১৮ হাজার ৪৯টি ভোট বাতিল হয়েছে।
