দামুড়হুদায় ত্রিমুখী লড়াই

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২১:৫৮
দামুড়হুদায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের তত্পরতা ততই বেড়ে যাচ্ছে। এবার উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের একক প্রার্থী হওয়ায় উপজেলায় ত্রিমুখী ভোট যুদ্ধ হবে বলে ভোটাররা জানিয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাংবাদিকদের জানায়, ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ৯৫ হাজার। ৭৭টি নির্বাচনী কেন্দ্রে আগামী ১৫ মার্চ ২০১৪ তারিখ দামুড়হুদা উপজেলার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ (কাপ-পিরিচ), উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ (ঘোড়া) ও জামায়েত ইসলামীর জেলা সেক্রেটারী ও হাউলী ইউপি চেয়ারম্যান মাহঃ আজিজুর রহমান (মোটর সাইকেল) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছে। আগামী ১৫ মার্চ নির্বাচনের ত্রিমুখী লড়াইয়ের মধ্য দিয়ে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবে তা দেখার জন্য ভোটারদের অপেক্ষা করতে হবে।