মুক্তিপণের টাকা আদায়ের সময় পার হওয়ার আগেই শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর গ্রামের সৌদি আরব প্রবাসী নূরুল মিয়ার পুত্র ৫ম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলামকে (১২) অপহরণ করে শনিবার রাত্রে নির্মমভাবে খুন করে। পুলিশ রবিবার খুনীকে গ্রেফতার করে।
একই গ্রামের লুবান মিয়া (৩০) আশরাফুলকে অপহরণ করে তার দাদীর মোবাইল ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরদিন রবিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেয়। এ ঘটনার পর নিহত আশরাফুলের দাদী শনিবার রাতেই র্যাব ও পুলিশকে ঘটনা অবহিত করেন।
শ্রীমঙ্গল থানার নিকট থেকে লুবান মিয়াকে আটক করে। সে স্বীকার করে শনিবার রাতেই সে গলাটিপে তাকে খুন করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী রাজনগর থানার কোনাগাঁও গ্রামে নদীর পাড় থেকে রবিবার রাতে পুলিশ আশরাফুলের লাশ উদ্ধার করে আনে। এ ঘটনায় আশরাফুলের দাদী রাজিয়া বেগম বাদী হয়ে মামলা করেছেন
