মো. আজাহারুল হক
ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য, চর ভদ্রাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপ্যাল মো. আজাহারুল হক (৮৫) বার্ধক্যজনিত কারণে গতকাল চররামনগর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন) । তিনি ১ ভাইসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি চিরকুমার ছিলেন। জানাজা শেষে সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের রামনগর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মানিক মহারাজ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী খেওড়া মা আনন্দময়ী আশ্রমের সভাপতি, আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সমাজসেবক ব্রহ্মচারী মানিক মহারাজ (১২৬) বার্ধক্যজনিত কারণে গতকাল খেওড়া আনন্দময়ী আশ্রমে পরলোক-গমন করেন। আশ্রমের পাশে তাকে সমাধিস্থ করা হয়। এর আগে স্থানীয় ব্যক্তিবর্গ ও সংগঠন তাকে শ্রদ্ধা নিবেদন করেন।
