রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২১:৫৯
মোকশেদ আলী নেত্রকোনার দুর্গাপুর সদর ইউনিয়নের ফাড়ংপাড়া গ্রামের মরহুম হাজী আব্দুল খালেকের বড় ছেলে মুক্তিযোদ্ধা মোকশেদ আলী (৬২) মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।