টেন্ডুলকারের সম্মানে ২৫ ফুটের ব্যাট

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২২:১৩
অবসরে যাওয়া ভারতীয় ক্রিকেটার শচিন টেন্ডুলকারের প্রতি সম্মান জানাতে নেটওয়ার্ক ১৮ নামের একটি প্রতিষ্ঠান ২৫ ফুট লম্বা একটি স্টিলের ব্যাট উন্মোচন করেছে। বর্ণাঢ্য প্রায় সিকি শতাব্দীর ক্যারিয়ারে ভারত তথা বিশ্ব ক্রিকেটে টেন্ডুলকারের অবদানের স্বীকৃতি হিসাবে এ ব্যাট তৈরি করে প্রতিষ্ঠানটি। দুই টনের বেশি ওজন এবং বিশ্বের সর্ববৃহত্ ব্যাটটি টেন্ডুলকারের বাসভবনের কাছেই স্থাপন করা হয়েছে। স্টেইন-লেস স্টিলের তৈরি ‘ব্যাট অব অনার’ নামক এ ব্যাটটি গতকাল টেন্ডুলকার নিজেই জনসমক্ষে উন্মোচন করেন। ব্যাটের মাঝে মাস্টার ব্যাটসম্যানের বিদায়ী ভাষণ থাকায় এটি আরো বিশেষ কিছুতে পরিণত করেছে।-বাসস/এএফপি