অনেকদিন পর হকি ফেডারেশন আবার নড়েচড়ে বসেছে। এ মাসেই অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব। এই টুর্নামেন্টের আয়োজনে গতকাল ক্রীড়া মন্ত্রণালয়ে সভাও হয়েছে। আন্তঃমন্ত্রণালয়ের সভায় আলোচনা হয়েছে কিভাবে সুষ্ঠুভাবে আয়োজন করা যায় তা নিয়ে। ১৫-২৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব। ৮ দল খেলবে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে ওমান, শ্রীলংকা, তাইপে, কাতার। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং, ইরান।
১৬ মার্চ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং, ১৮ মার্চ সিঙ্গাপুর, ২০ মার্চ ইরানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ৮ দলের মধ্যে ৬ দল দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।
