বোপারা-ব্রডে সিরিজে ফিরলো ইংল্যান্ড

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২২:৩৩
বোলারদের দারুণ পারফরম্যান্সের পরও আবার ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে যাচ্ছিল ইংল্যান্ড। তবে রবি বোপারা ও স্টুয়ার্ট ব্রডের দারুণ এক অষ্টম উইকেট জুটিতে বোপারা-ব্রডের অবিচ্ছেদ্য ৫৮ রানের সুবাদে ওয়েষ্ট ইন্ডিজকে তিন উইকেটে পরাজিত করে সিরিজে সমতা এনেছে ইংল্যান্ড। আর উইকেটের বিরূপ আচরণ সত্ত্বেও শেষ পর্যন্ত সিরিজে সমতা আনতে পেরে স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত ইংল্যান্ড অধিনায়ক ব্রড। টানা ছয় ওয়ানডে ম্যাচে পরাজিত হওয়ার কারণেই কিনা ইংল্যান্ডের আত্মবিশ্বাস এতটাই নিচে নেমে যায় ১০৫ রানেই সাত উইকেট হারিয়ে ফেলে তারা। অথচ, ছোট লক্ষ্যেরই পিছু ধাওয়া করছিল তারা। শেষ পর্যন্ত বোপারা-ব্রড জুটিতে উদ্ধার পায় সফরকারিরা। যদিও ব্রড মাঠে নামার পরপরই রবি রামপলের বলে তার বিরুদ্ধে জোরালো একটি কট বিহাইন্ডের আবেদন নাকচ করে দেন টিভি আম্পায়ার। মাঠের আম্পায়ার আউটের সিদ্ধান্তও দেন। কিন্তু টেলিভিশন রিভিউতে ফিল্ড আম্পয়ার রড টাকারে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় বেঁচে যান ব্রড। এরপর ব্যক্তিগত তিন রানে একই বোলারের বলে সি¬পে ক্যাচ মিস করেন ব্রাভো। এভাবে জীবন পেয়ে ব্রড শেষ পর্যন্ত ২৮ এবং বোপারা ৩৮ রানে অপরাজিত থেকে একই মাঠে বুধবারের ম্যাচ শেষে ব্রড বলেন, ‘সত্যি ম্যাচটা আমরা নিজেরাই কঠিন করে ফেলেছিলাম। তবে রবির(বোপারা) কাছ থেকে সাত নম্বরে আমরা যা আশা করেছিলাম সে তাই করেছে এবং আমাদের লক্ষ্যে পৌঁছতে যা দরকার ছিল সেটা করতে পেরেছি।’ এর আগে বোলিংয়ে শুষ্ক পিচে আবারো স্পিনাররই ইংল্যান্ডের মোক্ষম অস্ত্র হিসাবে কাজ করেছে। বাঁ-হাতি স্পিনার স্টেফেন পেরি অভিষেক ম্যাচে ৩২ রানে তিন উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। পেরি বলেন,‘ এটা আমার জীবনে সবচেয়ে বড় দিন। অভিষেক, ম্যাচ সেরার পুরস্কার পাওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জয় পাওয়া- এ যেন স্বপ্ন সত্যি হওয়া।’ সফরকারি দলের অপর তিন স্পিনার জেমস ট্রেডওয়েল, জো রুট এবং মঈন আলি-সবাই মিলে তিন উইকেট শিকার করায় একমাত্র লেন্ডল সিমন্স(৭০) ছাড়া ওয়েষ্ট ইন্ডিজ টপ অর্ডারে আর কেউ দাঁড়াতে পারেননি। উভয় দলের ব্যাটসম্যানদের বাজে পারফরমেন্সের দিনে স্বাগতিক দল প্রথমে ব্যাট করতে নেমে ২৬ রানেই হারিয়ে ফেলে তাদের শেষ ছয়টি উইকেট। সিমন্স-ব্রাভো জুটির সেঞ্চুরির মত এ ম্যাচেও হুমকি হয়ে উঠছিল। তবে পঞ্চম উইকেট জুটিতে এরা ৫২ রানের বেশি করতে পারেননি। প্রথম ম্যাচের মতো এরপর প্রথম ম্যাচের মতোই অধিনায়ক ডোয়াইন ব্রাভো লড়াইয়ের ইঙ্গিত দিলেও ব্রাভোর বিতর্কিত আউটের ফলে শেষ পর্যন্ত ৪৪.২ ওভারে ১৫৯ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। বাসস/এএফপি। স্কোরকার্ড ওয়েষ্ট ইন্ডিজ স্মিথ ক রাইট ব রুট ৫ পাওয়েল কট এন্ড বোল্ড আলি ১৬ এডওয়ার্ডস ক ট্রেডওয়েল ব রুট ৯ ড্যারেন ব্রাভো ব ব্রড ১৩ সিমন্স ক স্টোকস ব পেরি ৭০ ডোয়াইন ব্রাভো স্টাম্পড বাটলার ব ট্রেডওয়েল ২০ সামি ক ব্রড ব পেরি ৩ রামদিন ব ব্রেসনান ৫ মিলার অপরাজিত ২ সুনিল নারাইন স্টাম্পড বাটলার ব পেরি ৪ রামপল ক লাম্ব ব ট্রেডওয়েল ১ অতিরিক্ত( লেবা-৫, ও-৬) ১১ মোট (অলআউট, ৪৪.২ ওভার ) ১৫৯ উইকেট পতন : ১-১০,২-৩০,৩-৩০, ৪-৮১, ৫-১৩৩, ৬-১৪৫,৭-১৫১, ৮-১৫১, ৯-১৫৫, ১০-১৫৯। বোলিং: রুট ৫-০-১৫-২, ব্রড ৮-০-২৫-১(ও-১), আলি ৩-০-১১-১, ট্রেডওয়েল ৯.২-২-৩৯-২(ও-১). পেরি ১০-১-৩২-৩(ও-১), ব্রেসনান ৫-২-১৩-১, বোপারা ২-০-৬-০, স্টোকস ২-০-১৩-০(ও-২)। ইংল্যান্ড লাম্ব এলবিডবি¬উ ব মিলার ৩৯ আলী কট মিলার ব রামপাল ১০ রাইট ব নারাইন ০ রুট কট এন্ড বোল্ড ডোয়াইন ব্রাভো ২৩ স্টকস কট রামদিন ব মিলার ৪ বাটলার ক রামদিন ব ডোয়াইন ব্যাভো ০ রোপারা অপরাজিত ৩৮ ব্রেসনান রান আউট ১০ ব্রড অপরাজিত ২৮ অতিরিক্ত (লেবা-৫, ও-৫, নোব-১) ১১ মোট (৭ উইকেট, ৪৪.৫ ওভার) ১৬৩ উইকেট পতন : ১-২৯, ২-৩০, ৩-৭৯, ৪-৮১, ৫-৮১, ৬-৮৯, ৭-১০৫। বোলিং : ডোয়াইন ব্রাভো ১০-১-৪১-২(ও-২, নোব-১), রামপল ১০-০-৪০-১, নারাইন ১০-২-২৫-১ (ও-২), মিলার ১০-১-২৮-২, সামি ৪-০-১৯-০, স্মিথ ০.৫-০-৫-০ ফল : ইংল্যান্ড ৩ উইকেটে জয় সিরিজ সমতা ১-১ তৃতীয় ও শেষ ম্যাচ : ৫ মার্চ এন্টিগা