পীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথমবারের মত আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে সোমবারের উদ্বোধনী খেলায় পীরগঞ্জ পৌরসভা দল সৈয়দ ইউনিয়ন দলকে ৫১ রানে পরাজিত করে। পাবলিক ক্লাব মাঠে শুরু হয়েছে এ প্রতিযোগিতা।
এছাড়াও অন্য যেসব দল ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে সেগুলো হচ্ছে পীরগঞ্জ ইউনিয়ন দল, পীরগঞ্জ ডাকবাংলা একাদশ, কোষারাণীগঞ্জ ইউনিয়ন দল, পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা দল, হাজীপুর ইউপি দল, বথপালিগাঁও জাগো সংঘ, খনগাঁও ইউনিয়ন দল, জগথা একতা সংঘ, দৌলতপুর ইউপি দল, জাবরহাট ইউপি দল , ভোমরাদহ ইউনিয়ন, পীরগঞ্জ ক্রিকেট একাডেমি, সেনগাঁও ইউপি দল, বৈরচুনা ইউপি একাদশ।
প্রতিযোগিতা উদ্বোধন করেন ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাব্বীর আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র রাজিউর রহমান রাজু, থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, ক্রীড়া সংস্থার সেক্রেটারী বশির উদ্দীন বিশু প্রমুখ।
