সং গ ঠ ন

বিডি ডেভস দলের অ্যাপস

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ১৯:২৬
রাহাত ইয়াসির অনিন্দ্য। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগে তার পড়াশোনা। নিজের বিশ্ববিদ্যালয়ে অ্যাপস তৈরিকারী ছাত্রদের নিয়ে প্রতিষ্ঠা করেন বিডি ডেভস। গতবছরের নভেম্বর মাস থেকে তাদের কার্যক্রম। ১৪ জন ছাত্রের দল। এ দলের অ্যাপ্লিকেশনগুলো পাওয়া যাচ্ছে বিনামূল্যে। দলটি যখন যে অ্যাপস প্রয়োজনীয় মনে করছে, তারা সে অ্যাপস তৈরি করছে। অ্যাপস তৈরি করার সময় গুগলম্যাপ অথবা প্রয়োজনীয় সাইট থেকে তথ্য নেয়। তারপর তথ্য যাচাই-বাছাই করে তা অ্যাপ্লিকেশনে স্থান দেয়। তাদের তৈরি করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অ্যাপ্লিকেশন আসছে খুব শিগগিরই। গত চার মাসে ১৪ জনের এ দল তৈরি করেছে ৪টি ব্যাংকের ঢাকাস্থ প্রায় ৬০০০টি এটিএম বুথ, ঢাকা বিভাগের সকল হাসপাতাল, জাতীয় জাদুঘর থেকে তথ্য নিয়ে বাংলাদেশের ইতিহাস, ঢাকা শহরের ১৬০০ মসজিদের অবস্থান, ব্যবহারকারীর অবস্থান থেকে দূরত্ব এবং সে স্থানে যেতে সম্ভাব্য সময়, দেশের পর্যটনস্থানসমূহের প্রয়োজনীয় সব তথ্য নিয়ে বিউটিফুল বাংলাদেশসহ বেশকিছু অ্যাপস। প্রতি সপ্তাহে তৈরি হচ্ছে এ দলের কমপক্ষে একটি অ্যাপস। বিডি ডেভস দলের অন্যতম সদস্য নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শরিফুল ইসলাম নিবিড়। এ অ্যাপ্লিকেশনগুলো কিভাবে তৈরি করছেন জিজ্ঞেস করলে সে জানায়, প্রথমে আমরা মানুষের জন্য প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বাছাই করি। তারপর সে বিষয়ে তিনজন কাজ শুরু করে। কিছু কিছু তথ্য আমরা গুগলম্যাপ থেকে নেই। যেমন মসজিদ বা সিএনজি স্টেশন। তারপর আমরা তা যাচাই করে অ্যাপ্লিকেশনে স্থান দিই। আবার কিছু কিছু অ্যাপস থেকে তথ্য নিতে চাইলে অ্যাপস ডাউনলোড করার পরেও ইন্টারনেটের সংযোগ প্রয়োজন। যেমন ডিএমপির মিডিয়া সেন্টারের অ্যাপস। কারণ, এখানে প্রতিনিয়ত তথ্য হালনাগাদ করা হয়। বিডি ডেভসের কর্মপরিকল্পনা সম্পর্কে রাহাত ইয়াসির অনিন্দ্য বলেন, আমাদের অ্যাপ্লিকেশনগুলো বিনামূল্যে ডাউনলোড করা যায় এবং আমরা কোনো প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা ছাড়াই নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছি। বিডি ডেভস দলের অন্যান্য সদস্য হলেন: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মোঃ আশিকুর রহমান, শাহনেওয়াজ ইসলাম চৌধুরী, ফখরুল ইসলাম শাওন, সৈয়দ আকিব আনোয়ার, মহসিন ফারাবি, ফয়সাল আহমেদ, মোঃ আল আমিন সরকার, কে এম আসিফ জাহান, সৈয়দ মনোয়ারুল ইসলাম জীবন, আশফাক মাহমুদ রাফি, হাসিব হাসান শোভন, হাসান আলী মামুন, রিয়াসত আজিম খান, অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের হাসান তানভীর মানসুর, আফনান তানজিল, মোহম্মদ তানভীর, রিজওয়ানুর রহমান, ইস্ট ওয়েস্ট বিশ্বদ্যািলয়ের তানজিল রাকিব এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ফয়সাল আহমেদ।