সেফ-এর নতুন সভাপতি আব্দুল মজিদ

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:০৪
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর নতুন সভাপতি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্টক এক্সচেঞ্জগুলোর সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অফ এক্সচেঞ্জস (সেফ) এর সভাপতি মনোনীত হয়েছেন। সিএসই সেফ-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং সেফ এর স্থায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্য। সেফ-এর উদ্দ্যেশ্য হচ্ছে এই অঞ্চলের সিকিউরিটিজ মার্কেট এর উন্নয়ন এবং রিজিওনাল ফাইন্যন্সিয়াল স্বচ্ছতা নিশ্চিত করা। মরিশাস ও আরব আমিরাত সহ সার্ক অঞ্চলের ২৭ টি স্টক এক্সচেঞ্জ এর সমন্বয়ে সেফ গঠিত হয়।-প্রেস বিজ্ঞপ্তি