৮৬তম অস্কার একাডেমি অ্যাওয়ার্ডে একাধিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ‘টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ’ চলচ্চিত্রটি। অস্কার পাওয়ার আগেও ছবিটি নিয়ে ব্যাপক মাতামাতি চলছিল। সমালোচকদের মন্তব্যেও ছবিটি ছিল প্রশংসার চূড়ায়। আর অস্কার পাওয়ার পরই ছবিটি প্রচারের জন্য ১ হাজার থিয়েটার আগ্রহ প্রকাশ করে। শুধু তাই নয়, এই একসপ্তাহে আরও কয়েক হাজার থিয়েটারে ছবিটি প্রদর্শনের সম্ভাবনা রয়েছে।
