প্রতি বছরের মতো এবারও পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মিলেছি মেলবন্ধনে’। অনুষ্ঠানটি নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে আছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মিলি বিশ্বাস পিপিএম। কঠিন দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ বাহিনীতে আছে সৃজনশীল মেধা বিকাশের জন্য সাংস্কৃতিক চর্চা। পুলিশ বাহিনীতে অনেক সদস্য গাইতে পারেন, নাচতে পারেন, অভিনয় করতে পারেন। এসব নান্দনিক পরিবেশনা নিয়ে এবারের ‘মিলেছি মেলবন্ধনে’ অনুষ্ঠানে থাকছে ভিন্ন ভিন্ন সেগমেন্ট। পুলিশ সপ্তাহ ২০১৪ উপলক্ষে এই ‘মিলেছি মেলবন্ধনে’ অনুষ্ঠানটি বিটিভিতে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে।
