জামায়াতে ইসলামীর কারাবন্দী নেতা মিয়া গোলাম পরওয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আদালতে আবেদন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে কমিশন আদালতে আবেদন করার অনুমোদন দিয়েছে। এখন যে কোনদিন অনুসন্ধানকারী কর্মকর্তা আদালতে আবেদন করবে।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি গোলাম পরওয়ারসহ তিনজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ২ ফেব্রুয়ারি অভিযোগ অনুসন্ধানে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। দুদকের উপ-পরিচালক ফরিদ উদ্দিন পাটোয়ারী এই জামায়াত নেতার সম্পদ অনুসন্ধানের দায়িত্ব পালন করছেন।
