বিইউএইচএসে রিজিওনাল পাবলিক হেলথ্ কনফারেন্স সম্পন্ন

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:৩২
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) ও ইউনিভার্সিটি অব অসলোর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দুই দিনব্যাপী চতুর্থ রিজিওনাল পাবলিক হেলথ কনফারেন্স সোমবার শেষ হয়েছে। সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর সম্মানিত ফেলো জাতীয় অধ্যাপক এম আর খান। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) ও বিইউএইচএস বোর্ড অব ট্রাস্টিজ-এর সভাপতি অধ্যাপক একে আজাদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ-এর জনস্বাস্থ্য প্রশাসনের মেডিক্যাল অফিসার ডা. ফ্রান্সিসকো ক্যাটাইয়ামা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাডাস-এর মহাসচিব মো: সাইফউদ্দিন, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন-এর সভাপতি ও নরওয়েজিয়ান সেন্টার ফর মাস্টার স্টাডিজ (নোমা), নরওয়ে-এর সমন্বয়ক অধ্যাপক আখতার হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লিয়াকত আলি। এর আগে দুইদিনব্যাপী ১৯তম ডায়াবেটিস ও এন্ডোক্রাইন সম্মেলন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট-এর মহাসচিব জাতীয় অধ্যাপক (ডা.) ব্রিগেডিয়ার (অব.) এ মালিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন। -প্রেস বিজ্ঞপ্তি