শিশুরা মানসিক চাপ নিয়ে বেড়ে উঠলে বয়স বাড়তে থাকলে নানা স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। তাই শিশুদের মানসিক চাপ ও অবসাদমুক্তভাবে বেড়ে উঠতে দেয়া উচিত। অষ্ট্রেলিয়ান মেডিক্যাল এসোসিয়েশন এ গবেষণা তথ্যটি প্রকাশ করেছে।
সংস্থাটি বলেছে, শিশুরা প্রতিকূলতা নিয়ে বেড়ে উঠলে তা থেকে পরবর্তীতে ক্রনিক ডিজিজ বা দীর্ঘমেয়াদী রোগ তৈরি হতে পারে। তাই সংস্থাটি মনে করে শিশুদের শৈশব-কৈশোরের প্রতিকূলতা কাটিয়ে উঠতে পিতা-মাতা, অভিভাবকদের পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে কিছু পদক্ষেপ নিতে হবে।
বিশেষ করে শিশুদের সঙ্গে সুব্যবহার, পরিবারের যে কোন প্রতিকূল পরিবেশ থেকে শিশুদের দূরে রাখা এবং তাদের মানসিক বিকাশে সচেষ্ট হওয়া ইত্যাদি ইত্যাদি। শিশুদের কোনভাবেই মানসিক চাপের মধ্যে ফেলা উচিত নয় এমনটি অভিমত বিশেষজ্ঞদের।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
