ক্রিকেট রক্তাক্ত হবার পঞ্চম বার্ষিকী আজ

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১৪
ছয় বছর আগে (২০০৯ সালের ৩ মার্চ) লাহোরে সফরকারী শ্রীলংকা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলা হয়েছিল। পাকিস্তান সরকার এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে দাবি করেও আসছে। তথাপি দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর কান্না এখনো শেষ হয়নি। এলিট ফোর্সের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে স্থানীয় গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার সময় ৩ মার্চ সকালে এ হামলার ঘটনা ঘটেছিল। স্থানীয় গুলবার্গ সিটি এবং গুলবার্গ প্ল¬াজার মাঝামাঝি স্থানে আক্রমণকারীরা চারদিক থেকে দল বহনকারী বাসে কালাশনিকভ, হাত গ্রেনেড এবং রকেট লাঞ্চার দিয়ে হামলা করে। আক্রমণের ফলে পুলিশের সাত সদস্য নিহত হওয়া ছাড়াও লংকান দলের পাঁচ সদস্য এবং তাদের কোচ আহত হন। এ হামলার ফলে পাকিস্তান থেকে কেবল আন্তর্জাতিক ক্রিকেট উধাও হয়ে গেছে তাই নয়, দেশটির সুনামের অপূরণীয় এবং ক্রিকেট রাজস্বেরও অপূরণীয় ক্ষতি হয়েছে।