আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:৩৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ের ‘আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা’ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক দু’টি গ্রুপের মাধ্যমে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। ক গ্রুপে ১ম ও ২য় শ্রেণি, খ গ্রুপে ৩য়, ৪র্থ, ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রী পৃথক গ্রুপে এবং ক গ্রুপের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে থাকে।-বাসস