টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের মির্জাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উত্সব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে চার দিনব্যাপী মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ছিল এ সাংস্কৃতিক উত্সব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ধোধন করেন সংসদ সদস্যের সহধর্মিণী এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মিসেস ঝরনা হোসেন। চার দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নাচ, গান ও যেমন খুশি তেমন সাজসহ নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক পর্বে অংশ গ্রহণ করে বিজয়ী হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও সাবেক ভিপি মো. হযরত আলী মিঞা, অভিভাবক প্রতিনিধি দেওয়ান রেফাজ উদ্দিন, মো. আলতাফ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস আলেয়া বেগম প্রমুখ।
