‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’—এই স্লোগান নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা সৃষ্টির লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়া’র ইয়েস গ্রুপের গণনাট্যদলের উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় দুর্নীতিবিরোধী নাটক ‘জনতার আদালত’-এর ৪টি শো অনুষ্ঠিত হয়। নাটকের টিম লিডার মো. মোস্তাকিমের নেতৃত্বে ১৪ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের নন্দনপুর বাজার ও সুহিলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নাটকের ২টি শো এবং ১৫ ফেব্রুয়ারি সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজার ও নাটাই (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নাটকের ২টি শো প্রদর্শিত হয়। নাটকে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারসহ বিভিন্ন সেবাখাতের দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরা হয়। এই নাটকে অভিনয় করেছেন মো. মোস্তাকিম, এম আপন, মোস্তফা ফেরদাউস নাঈম, মো. আমিনুল ইসলাম, মো. সাব্বির, মো. মোয়াজ্জেম, মেহেরুননেসা শান্তা, কুলছুম আক্তার কলি, ডালিয়া রহমান, নার্গিস আক্তার, মহিমা আক্তার, খায়রুন্নেসা কলি, মো. ইলিয়াস ও মো. এমদাদ উল্লাহ।
