প্রতীক’-এর ২১ বছর পূর্তি

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২০:১৪
নাগেশ্বরীতে সাংস্কৃতিক সংগঠন প্রতীক পা রাখল প্রতিষ্ঠার ২২ বছরে। দিনব্যাপী কথা-গানে নানা আয়োজনে পালন করা হয়েছে জেলার শ্রেষ্ঠ এ সংগঠনটির ২১ বর্ষপূতি উত্সব। এদিন সকাল থেকে প্রতীক চত্বর ছিল শিল্পী, সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের পদচারণায় মুখর। গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বের হয় মঙ্গল শোভাযাত্রা। পরে প্রতীক মুক্তমঞ্চে চলে আলোচনা সভা, নাচ, গান, আবৃত্তি। আলোচনা সভায় পাভেল জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লিটন চৌধুরী, জোবায়ের সিদ্দিকী স্বপন, ফারুক হোসেন, গোলাম মওলা প্রমুখ।