কণ্ঠবিথীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২০:১৬
নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে মাগুরার আবৃত্তি সংগঠন কণ্ঠবিথীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ১ মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিকালে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সন্ধ্যায় আছাদুজ্জামান মিলনায়তনে আয়োজন করা হয় মনোমুগ্ধকর আবৃত্তি সন্ধ্যার। কণ্ঠবীথির শিশু বিভাগের সদস্যরা পরিবেশন করে ‘ছোট্ট নদী ছোট্ট সে গাঁ’ শিরোনামের কবিতা। পরে একে একে কণ্ঠবীথির সদস্য সেলিম, আনিস, রিয়াদ, রিজু, মিতা, রাবিতা, রাসেদ, মিথুন, রমিম ও শফিক পরিশেন আবৃত্তি। এরপর কণ্ঠবীথির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান আবৃত্তিকার সৌরেন চট্টোপাধ্যায়কে সংবর্ধনা প্রদান করা হয়। সংর্বধনা প্রদান শেষে একক আবৃত্তি পরিবেশন করেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত আবৃত্তি শিল্পী সৌরেন চট্টোপাধ্যায়। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।