দেশের নামকরা একজন অভিনেত্রী ও মডেল হওয়ার স্বপ্ন নিয়েই ঊর্মিলা মিডিয়াতে কাজ শুরু করেন। ২০০৯ সালে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় শীর্ষ পাঁচে ছিলেন তিনি। এর পরপরই তিনি উপস্থাপনা দিয়ে মিডিয়াতে পথচলা শুরু করেন। তারপর নিজের মেধা এবং সৌন্দর্য দিয়ে জয় করেছেন দর্শকের মন। বর্তমানে তার অভিনীত ‘যোগাযোগ গোলযোগ’, ‘সোনালি মেঘের ভেলা’, ‘ফ্যামেলি প্যাক’সহ কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এ ছাড়া তার প্রাণ সরিষার তেলের বিজ্ঞাপনটিও বেশ আলোচনায় এসেছে। মেধাবী এই অভিনেত্রী হাজির আমাদের এবারের দশে দশ বিভাগে জানিয়েছেন তার নানা ভালো লাগার কথা। অনুলিপি করেছেন
রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত
১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—
আমার বাবা ব্রিগেডিয়ার জেনারেল অনন্ত কর। আমার সকল কাজের অনুপ্রেরণায় আমার বাবাই মূল ভূমিকা পালন করেন। যখনই আমার কোনো সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় তখনই একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি এসে হাজির হন।
২টি কারণ, যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
নিজের কাছে সত্ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্তত নিজের কাছে যেন প্রতারিত না হই সে চেষ্টাই করি।
আমাকে কারো ক্ষতি করার চেষ্টা করি না। বরং সাধ্যমতো সকলের উপকার করি।
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
একটু বেশি অস্থির।
খুব বেশি ইমোশনাল।
একটু বদমেজাজিও বটে।
৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী, যাদের আমি অনুকরণ নয়; অনুসরণ করি—
খুব ভালো লাগে আসাদুজ্জামান নূরকে।
হুমায়ুন ফরীদি, আমি তার অভিনয়ের ভক্ত।
সাদিয়া ইসলাম মৌ, তার ব্যক্তিত্ব অসাধারণ।
তারিন তার অভিনয়শৈলী আমাকে মুগ্ধ করে।
৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—
আলভী আহমেদ
নূরুল আলম আতিক
রেদোয়ান রনি
অনিমেষ আইচ
মুস্তফা সরয়ার ফারুকী
৬টি প্রিয় চলচ্চিত্র—
পারমিতার একদিন
১৯শে এপ্রিল
হাঙ্গর নদী গ্রেনেড
জাস্ট ম্যারিড
চোরাবালি
হঠাত্ বৃষ্টি
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
চট্টগ্রাম
কক্সবাজার
সিলেট
ব্যাংকক
সিঙ্গাপুর
শ্রীলংকা
মামাবাড়ি শেরপুর
৮টি প্রিয় খাবার—
চিকেন বিরিয়ানি
ডাল ভাত
ভুনা খিচুরি
মায়ের হাতের শুঁটকি ভর্তা
স্যুপ
স্পাইসি যেকোনো খাবার
মাটন
মাছ
৯ জন পছন্দের লেখক—
রবীন্দ্রনাথ ঠাকুর
হুমায়ুন আজাদ
শওকত ওসমান
শাহরিয়ার কবীর
তসলিমা নাসরীন
সমরেশ মজুমদার
তসলিমা নাসরীন
সজীব ওয়াজেদ জয়
হেলাল হাফিজ।
১০টি প্রিয় নাটক
আমাদের নুরুল হুদা
রূপকথা
অন্তরীপ
তবুও প্রতীক্ষা
শেষ অধ্যায়
বহুব্রীহি
ভবের হাট
রঙের মানুষ
আজ রবিবার
সংশপ্তক।
