ছয় বছর পর...

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২০:২২
হালের জনপ্রিয় অভিনেত্রী তিশা দীর্ঘ ছয় বছর পর একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন। সম্প্রতি তিনি স্কয়ার গ্রুপের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় এতে তার কো-আর্টিস্ট হিসেবে রয়েছেন তারুণ্যের ক্রেজ কণ্ঠশিল্পী তাহসান। এর আগে তিশার সঙ্গে তাহসান নাটকে অভিনয় করলেও বিজ্ঞাপনচিত্রে এবারই প্রথম। নতুন বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করা প্রসঙ্গে তিশা বলেন, ‘ইচ্ছে থাকলেও নাটকের ব্যস্ততার কারণে বিজ্ঞাপনচিত্রে কাজ করা সম্ভব হয়নি। তবে এবার অনেকটা জোর করেই সিডিউল মিলিয়ে এই বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। আর বিজ্ঞাপনচিত্রের থিমটাও বেশ চমত্কার। আশা করছি, এটি সবার ভালো লাগবে।’ উল্লেখ্য, তিশা সর্বশেষ ২০০৯ সালে প্যারাসুট তেলের বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করেন।