বাপ্পারাজ চলচ্চিত্রে এসেছিলেন বাবা নায়করাজ রাজ্জাকের হাত ধরে। সময়টা ছিল ১৯৮৬ সাল। ছবির নাম ‘চাঁপাডাঙ্গার বউ’ পরিচালক ছিলেন রাজ্জাক। বাপ্পারাজ ওই ছবিতে প্রথম অভিনয় করেন। তারপর একে একে আরও অনেকগুলো চলচ্চিত্রে কাজ করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান বিরাজ ফিল্মসের ব্যানারে অনন্য মামুনের পরিচালনায় ‘কাছে এসে ভালোবেসো’ ছবির মাধ্যমে নাম লেখান বাপ্পারাজ। আর ‘বেঈমান’ ছবিটি পরিচালনা করছেন তিনি নিজেই। তবে ২০০৫ সালে অনন্ত হীরার রচনা ও পরিচালনায় ‘ঢাকা ক্রাইম ফাইল’ নামের ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি। বাপ্পারাজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি অনন্য মামুন পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’। এই ছবিতে তিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন। আগামী ১১ মার্চ জনপ্রিয় এই অভিনেতার জন্মদিনে আনন্দ বিনোদন-এর পক্ষ থেকে তার জন্য রইল জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা।
এ সপ্তাহে আরও যাদের জন্মদিন
৮ মার্চ :নাজমুল আলম। ৯ মার্চ :ফজলে খোদা। ১০ মার্চ :আসকার ইবনে শাইখ। ১১ মার্চ :বাপ্পারাজ। ১২ মার্চ :রেহমান সোবহান, জাভেদ খান
১৪ মার্চ :প্রাণ, আমির খান, সঞ্জয় খান্না।
